যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইরাক, সিরিয়া ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের ১২ দেশে অবস্থিত মার্কিন দূতাবাস। ইরান বা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সতর্কবার্তায় বলা হয়, বিমান চলাচল বাতিল, আকাশপথ বন্ধ হওয়া এবং ভ্রমণের ক্ষেত্রে বিঘ্ন ঘটার মতো পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকুন এবং জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। 

সৌদিতে হুতিদের হামলার কথা উল্লেখ করে সতর্কবার্তায় আরও বলা হয়, এই সংঘাত খুব দ্রুত নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। 

এদিকে, দক্ষিণাঞ্চলীয় শহর জিজানের বাসিন্দাদের হুতিদের সম্ভাব্য হামলার বিয়ষে সতর্কতা জারি করে সৌদি আরব। যদিও পরে তা প্রত্যাহার করা হয়।

এমএমএস